leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

নোয়াখালীতে সংবর্ধনা পেলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস বিন মুনির

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২২ বার পঠিত

মোঃ নুর হোসাইন,নোয়াখালীর:
নোয়াখালীর কৃতি সন্তান ও নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসার সাবেক ছাত্র আনাস বিন মুনির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসার এক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুব রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, অত্র মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও নোয়াখালী শহর ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান আরমান। এসময় মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

গত বছর ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের বহুল কাঙ্ক্ষিত ও দেশজুড়ে আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয় এবছরের ০৯ সেপ্টেম্বর। উক্ত ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ব্যাবধানে জয়লাভ করে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিশিষ্ট আলেমে দ্বীন ও সোনাইমুড়ী হামেদিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনিরের সুযোগ সন্তান ঢাবির মেধাবী শিক্ষার্থী আনাস বিন মুনির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.