leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

‎রাবির হল উন্নয়ন ফি বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

‎হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি
‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উন্নয়ন ফি বাবদ ৫০ টাকার অযৌক্তিক ফি বাতিলের দাবিতে উপাচার্য  বরাবর স্মারকলিপি প্রদান করেন। রোববার (৯ নভেম্বর) সকালে উপাচার্যের কাছে এই স্মারকলিপি দেন ১৭ টি হল সংসদগুলোর সহ-সভাপতিরা (ভিপি)।

‎স্মারকলিপিতে বলা হয়েছে, পূর্ববর্তী প্রশাসনের সময় “স্বাক্ষর ফি” বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা প্রদানের একটি নিয়ম চালু করা হয়েছিল। পরবর্তীতে সেই ‘ফি’ কে “হল উন্নয়ন ফি” নামে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। এই ‘ফি’ বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের কাছে সম্পূর্ণ অযৌক্তিক বলে প্রতীয়মান হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের উপর এমন অযৌক্তিক আর্থিক চাপ আরোপ কোনোভাবেই যৌক্তিক বা কাম্য নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.