leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

আন্তর্জাতিক ‘ইকোনমিকস অলিম্পিয়াডে’ বাংলাদেশের শিক্ষার্থীদের অনন্য অর্জন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পঠিত

চীনের শেনঝেন শহরে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড (আইইও) ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।

অর্থনীতি, ফাইন্যান্স ও বিজনেস কেসভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষ এই প্রতিযোগিতায় ৫৭টি দেশের শিক্ষার্থীরা অংশ নেয়। জাতীয় দলের হয়ে ফারাবিদ বিন ফয়সাল ব্রোঞ্জ পদক অর্জন করেন। একই সঙ্গে জাইফ বিন মোর্শেদ গ্লোবাল চ্যাম্পিয়ন হন। তিনি প্রথমবারের মতো আয়োজিত ‘আইইও ইয়ুথ টক’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

এছাড়া অর্থনীতি শিক্ষায় নিরবচ্ছিন্ন অবদান, আন্তর্জাতিক অংশগ্রহণ এবং ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডের পক্ষ থেকে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড-কে দেওয়া হয় ‘স্পেশাল ইন্টারন্যাশনাল রিকগনিশন অ্যাওয়ার্ড’।

বাংলাদেশ দলের সদস্যরা হলেন—

ফারাবিদ বিন ফয়সাল—ব্রোঞ্জ পদকজয়ী; মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল (ধানমন্ডি শাখা)।

জাইফ বিন মোর্শেদ—‘আইইও ইয়ুথ টক’-এ গ্লোবাল চ্যাম্পিয়ন (প্রথম স্থান); মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (গুলশান শাখা)।

ফারিহা তাসনিম—মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (গুলশান শাখা)।

প্রান্ত ঘোষ—মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল (ধানমন্ডি শাখা)।

ফাইয়াদ সালেহীন আহমেদ—স্কলাস্টিকা (দ্বাদশ শ্রেণি)।

দেশব্যাপী ৪৮ হাজারেরও বেশি নিবন্ধিত শিক্ষার্থীর অংশগ্রহণে পরিচালিত বিভিন্ন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে দলটি গঠিত হয়। এ প্রক্রিয়ায় আঞ্চলিক ও জাতীয় পর্ব, একটি জাতীয় ক্যাম্প এবং দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও ব্যবসায়িক নেতাদের তত্ত্বাবধানে মাসব্যাপী উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা ছিল।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডের এক্সিকিউটিভ বোর্ডের সদস্য এবং বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের নির্বাহী কমিটির সভাপতি মো. আল-আমিন পারভেজ। ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সেক্রেটারি রাফিদ আবরার।

আরেকটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের অ্যাম্বাসাডর মো. মানসুরুল হক এবং মো. আল-আমিন পারভেজ বিজনেস কেস প্রতিযোগিতার আন্তর্জাতিক জুরি বোর্ডে দায়িত্ব পালন করেন।

দলকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্র্যাকের চেয়ারপারসন এবং পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, এই অর্জন বাংলাদেশের তরুণ প্রজন্মের বিশাল সম্ভাবনার প্রতিফলন। একই সঙ্গে এটি বিশ্বমানের অর্থনীতি শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের অর্থনীতিবিদ, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। অর্থনীতি শিক্ষায় বাংলাদেশের ক্রমবর্ধমান আন্তর্জাতিক উপস্থিতির এটি আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

পূবালী ব্যাংক পিএলসি ও ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগে এবং সিটি ব্যাংকের ‘পাওয়ার্ড বাই’ অংশীদারিত্বে আয়োজিত বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬ দেশের অর্থনীতি-সচেতন ও মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার সুযোগ করে দিয়েছে। ধারাবাহিক এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা বৈশ্বিক মঞ্চে নিজেদের দক্ষতা ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি দেশের জন্য গৌরব বয়ে আনছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.