leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

হাতিয়ায় রাতে আড্ডারত চার ছাত্রকে ডেকে নিয়ে পড়াতে বসালেন ইউএনও

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পঠিত

হাতিয়া, নোয়াখালী:

নোয়াখালীর হাতিয়া উপজেলায় রাতে আড্ডা দেওয়ার সময় চারজন ছাত্রকে বাড়ি পাঠিয়ে না দিয়ে, তাদের ডেকে নিয়ে নিজ তত্ত্বাবধানে পড়তে বসালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫-এর রাতে উপজেলা পরিষদ আবাসিক এলাকার একটি পুকুরপাড়ে এই ঘটনা ঘটে।

জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে ইউএনও মো. আলাউদ্দিন পুকুরপাড় দিয়ে হাঁটার সময় দেখতে পান ১৫-১৬ বছর বয়সী চারজন কিশোর সেখানে বসে আড্ডা দিচ্ছে এবং মোবাইলে গেম খেলায় ব্যস্ত রয়েছে। তিনি তাদের কাছে গিয়ে পরিচয় জানতে চান এবং পড়াশোনার খোঁজখবর নেন। ছাত্ররা জানায়, তারা সবাই উপজেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র এবং সম্প্রতি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

এরপর ইউএনও তাদের ভৎসনা না করে বা শাস্তি না দিয়ে, তাঁর বাসার সামনের একটি কক্ষে নিয়ে যান। সেখানে তাদের প্রত্যেককে খাতা-কলম দিয়ে একটি নির্দিষ্ট বিষয় মুখস্থ করে লিখতে দেন। ছাত্ররাও তাঁর নির্দেশনা পালন করে। কিছুক্ষণ পর একজন অভিভাবক এসে ছাত্রদের নিয়ে যান।

এই ঘটনার একটি ছবি উপজেলা প্রশাসনের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম আইডিতে পোস্ট করার পর তা প্রশংসিত হয়। অনেকেই ইউএনওর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, সন্ধ্যার পর ছাত্রদের বাজে আড্ডা থেকে বিরত রাখতে এবং পড়াশোনায় মনোযোগী করতে এই ধরনের পদক্ষেপ কার্যকর ভূমিকা পালন করবে।

ইউএনও মো. আলাউদ্দিন জানান, ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে কঠোর শাস্তি না দিয়ে তাদের পড়াশোনায় উৎসাহিত করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এরপর থেকে উপজেলা পরিষদ এলাকায় সন্ধ্যার পর কোনো ছাত্রকে পড়াশোনা বাদ দিয়ে আড্ডা দিতে দেখলে একই ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.