leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ইনকিলাব মঞ্চের উপর হামলা; ডাকসুর বিবৃতি

  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ বার পঠিত

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপর আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগ ও হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই সঙ্গে এই হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় তারা।

শুক্রবার (৬  ফেব্রুয়ারি) ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় বিচারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করে আসছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শহীদ হাদির স্ত্রীসহ সাধারণ মানুষ।

এই শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে ডাকসু।

এ ঘটনায় সরকারকে অতিদ্রুত ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ডাকসু।

বিবৃতিতে আন্দোলনরতদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই নৃশংস হামলার ঘটনায় তাদেরকে জবাবদিহি ও শাস্তির আওতায় আনা এবং শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ডাকসু।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার সময় গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। পরবর্তীতে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

হাদি হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেল এলাকায় আন্দোলনকারীদের উপর পুলিশ টিয়ারগ্যাস ও জলকামান ও লাঠিচার্জ করে করে। এতে সংগঠনটির বেশ কয়েকজন আহত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.