leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত নানা-নানী, অসুস্থ নাতনিকে দেখতে আসার পথেই মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

এম এ রাজ্জাক (সুমন)মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ-

গজারিয়া,মুন্সিগঞ্জ, ১৪ অক্টোবর। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন বিল্লাল হোসেন (৬৫) ও তাঁর স্ত্রী আলনা বেগম (৫০)। তারা উভয়ই কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামের বাসিন্দা। তাদের ছেলের বউ অঞ্জনা (২৩), চার বছরের নাতনি আনিশা ও অটোরিকশা চালকও (৪০) আহত হয়েছেন।

আহতদের মধ্যে অঞ্জনা ও আনিশার অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে দশটার দিকে গজারিয়া উপজেলার আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিল্লাল হোসেন ও তাঁর পরিবার ব্যাটারিচালিত অটোরিকশাযোগে কুমিল্লা থেকে গজারিয়ায় আসছিলেন।

তাদের মেয়ে রত্না আক্তারের বাড়ি এখানে। রত্নার মেয়ে, অর্থাৎ বিল্লাল হোসেনের নাতনি জ্বরে আক্রান্ত হওয়ায় তাকে দেখতে তারা ছুটে আসছিলেন। আনারপুরা বাস স্ট্যান্ডের কাছে অটোরিকশাটি ইউ-টার্ন নেওয়ার চেষ্টা করলে মতলব থেকে ঢাকাগামী মতলব পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। ধাক্কার প্রচন্ডতায় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধারকার্য চালিয়ে আহতদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা বিল্লাল হোসেন, আলনা বেগম ও অঞ্জনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকায় নেওয়ার পথেই বিল্লাল হোসেন ও আলনা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ ঘটনায় স্থানীয়রা বাসচালক কাউসার হোসেন (২৫) কে আটক করে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশা তাদের হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.