leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

সম্প‌ত্তি নি‌য়ে বি‌রো‌ধের জে‌রে সিরাজদীখা‌নে এক নারী‌কে হুম‌কি ও হয়রা‌নি

  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শিউলি বেগম নামে এক নারীকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগপত্রে শিউলি বেগম উল্লেখ করেন, বিরোধীয় সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদীদের সঙ্গে তার বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা ও নিষেধাজ্ঞার বিষয়ও রয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, উক্ত নোটিশ জারি করার পরেও বিবাদীগণ জোরপূর্বক আমাদের সম্পত্তিতে ঘর নির্মাণের কাজ করতেছে এবং ঘরে কারেন্টের লাইন আনার জন্য পয়েন্ট করে রেখেছে।

এর জের ধরে গত ০২/০৮/২০২৬ তারিখ সকাল অনুমান ১১ ঘটিকার সময় সিরাজদীখান থানাধীন লতব্দি সাকিনস্থ আমার সম্পত্তিতে গিয়ে বিবাদীগণকে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জোরপূর্বক সম্পত্তিতে কাজ করার কারণ জানতে চাইলে, বিবাদীগণ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং “জমিতে কেউ এলে দা দিয়ে কেটে টুকরা টুকরা করে ফেলবে”—এই মর্মে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিউলি বেগম আরও অভিযোগ করেন, বিবাদীরা যেকোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তার ও পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারেন। এ কারণে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.