leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু: ঘাতক বাস চালক পলাতক

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

প্রতিনিধি তাড়াশ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো: নায়েব আলি (৫০) নামের এক দিনমজুরের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। শনিবার সকালে মহিষলুটি বাজারের পশ্চিম পাশে বিশ্ব রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নায়েব আলি নওগাঁ ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পেশায় দিনমজুর নায়েব আলি অন্যের পুকুরে পাহারার কাজ শেষে সকালে বাড়ি ফিরছিলেন। বিশ্ব রোড পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে গিয়ে নায়েব আলিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক বাসটিকে ধাওয়া করলেও চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.