leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

গাজীপুরে রাসেল টেলিকমে দুঃসাহসিক চুরি, নগদ সাড়ে তিন লাখ টাকা সহ রাউটার ও এনভিআর উধাও।

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

রাশিদুল ইসলাম ,গাজীপুর (কালিয়াকৈর)

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের সোনা তোলা বাজারে অবস্থিত রাসেল টেলিকম নামক বিকাশ ও মোবাইলের দোকানে গত 4ঠা ডিসেম্বর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

এতে দোকানটির মালিক রাসেল রানা দাবি করেছেন নগদ সাড়ে তিন লাখ টাকা, বিভিন্ন মোবাইল কোম্পানির মিনিট কার্ড ও এমবি কার্ড সহ আনুমানিক আরও দেড় লাখ টাকার মালামাল চুরি হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে তিনি জানান।

চোরেরা প্রথমে দোকানের বাইরে থাকা ওয়াইফাই এর তার কেটে নেয়। এরপর তালা ভেঙে দোকানে প্রবেশ করে। তারা দোকানে রক্ষিত ওয়িইফাই রাউটার এবং নজরদারি ক্যামেরার রেকর্ডার এনভিআর নিয়ে যায়। দোকানের মালিক রাসেল রানা এ ঘটনায় পুলিশের শরণাপন্ন হয়েছেন এবং একটি অভিযোগ দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.