leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

কুষ্টিয়ায় জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই আটক

  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নূর ইসলাম (৪৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর ছোট ভাই হেলাল মণ্ডলকে (৪৩) আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া ঠাকুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। নিহত নূর ইসলাম ও আটক হেলাল ওই গ্রামের মৃত ওহাব মণ্ডলের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত ৭টার দিকে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হেলাল উত্তেজিত হয়ে তাঁর বড় ভাই নূর ইসলামকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্বজনেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

ওসি শহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত হেলাল মণ্ডল বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। নিহত নূর ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.