leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

হঠাৎ পায়ের পেশিতে টান ধরলে কী করবেন

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

হঠাৎ করে পায়ের মাংসপেশিতে টান ধরার সমস্যা অনেকেরই হয়। বিশেষ করে রাতে ঘুমের মধ্যে এটা বেশি দেখা যায়। কখনও কখনও তীব্র ব্যথায় ঘুম ভেঙে যায়। কিছুতেই পা সোজা বা ভাঁজ করা যায় না। পায়ের টান বা ক্র্যাম্প এমন একটি যন্ত্রণা, যা হঠাৎ এসে মুহূর্তের মধ্যে শরীরে ঘাম ছুটিয়ে দেয়। এমন হলে অনেকে ভয়ে, আতঙ্কে চিৎকার বা কান্নাকাটি করতে শুরু করেন। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে কিছু কাজ করলে এই কষ্ট থেকে সঙ্গে সঙ্গে মুক্তি পাওয়া সম্ভব। যেমন-

বিপরীত দিকে টানুন: যে পেশিতে টান ধরেছে, সেটাকে আস্তে আস্তে উল্টো দিকে টানুন। যেমন পায়ের তলায় কাফ মাসলে টান ধরলে সোজা হয়ে দাঁড়িয়ে পায়ের বুড়ো আঙুল ওপরের দিকে তোলার চেষ্টা করুন।

পায়ের পাতায় চাপ দিন: বিছানায় সোজা হয়ে বসে পা ছড়িয়ে দিন। এবার হাতের সাহায্যে পায়ের আঙুলগুলো নিজের শরীরের দিকে ধীরে ধীরে টেনে আনুন। এতে পেশি দ্রুত শিথিল হয়ে যায়।

হালকা হাঁটাচলা: খুব বেশি যন্ত্রণা না থাকলে ধীরে ধীরে একটু হেঁটে নিন। এতে পায়ে রক্ত চলাচল বাড়ে এবং পেশি শান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.