সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
চট্টগ্রামে সন্ত্রা/সী/দের গু/লিতে আ/হত শিশু রেশমি আর নেই বিশ্বকাপে ফুটবলারদের স্বাস্থ্যঝুঁকির শঙ্কা, কিন্তু কেন নেতানিয়াহুর ‘গোপন সফর’ অস্বীকার করল আরব আমিরাত ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার শান্ত-মুমিনুলের ব্যাটিংয়ে ড্রাইভিং সিটে বাংলাদেশ ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের ফের অভিযোগ বিএনপির ‘দায়িত্ব পালনে পুলিশ সক্ষমতার প্রমাণ দিলে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।’ বিজয়ের শপথের পর যে স্মৃতি তুলে ধরে আবেগে ভাসলেন বাবা চন্দ্রশেখর ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা কটিয়াদীতে পুরোনো দেয়াল ধসে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মোংলায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে হামলা : আহত ২

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পঠিত

রাজ হাওলাদার মোংলা প্রতিনিধি 
​বাগেরহাটের মোংলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা অনুষ্ঠানস্থলের খাবার লুটপাট করে এবং বাধা দিতে গিয়ে অন্তত দুইজন আহত হন।

​সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মোংলা হেলিপ্যাড মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন বাগেরহাট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শুরু হওয়ার আগেই একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। তারা প্রায় দেড় হাজার মানুষের জন্য প্রস্তুত করা খাবার লুট করে নিয়ে যায় এবং বিপুল পরিমাণ খাবার নষ্ট করে ফেলে।
​এ সময় দুর্বৃত্তদের বাধা দিতে গেলে হামলায় গুরুতর আহত হন:
হড়কা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি সোবাহান মোল্লা (৩০), ও মো. মাইনুল (২৫)।

​হামলার আকস্মিকতায় উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীরা প্রাণ বাঁচাতে মোংলা থানাসহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে আশ্রয় নেন। আহত সোবাহান মোল্লা জানান, “একটি সংঘবদ্ধ দল পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে দোয়া মাহফিল বানচাল করার চেষ্টা করেছে। তারা ডেকোরেটর মালিক ও বাবুর্চিদেরও হুমকি দিয়েছে।”
​খবর পেয়ে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, যার ফলে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
​মোংলা থানার সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.