leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

চান্দিনায় অজ্ঞাত পরিচয়ের মানসিকভাবে অসুস্থ নারী পুলিশের হেফাজতে

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পঠিত

মোঃ আবুল কালাম আজাদ,চান্দিনা,কুমিল্লা: কুমিল্লার চান্দিনা থানায় একজন মানসিকভাবে অসুস্থ নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তিনি নিজের নাম-পরিচয় স্পষ্টভাবে জানাতে পারছেন না বলে জানিয়েছে থানা সূত্র।

চান্দিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) জানানো হয়েছে— একজন নারী বর্তমানে চান্দিনা থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ায় নিজের পরিচয় জানাতে পারছেন না। কেউ যদি ওই নারীকে চিনে থাকেন বা তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য জানেন, তাহলে দয়া করে চান্দিনা থানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো।

এই তথ্যটি চান্দিনা উপজেলা প্রশাসনের ‘Ac Land Chandina ‘ নামের সরকারি ফেসবুক আইডি থেকে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, নারীর নিরাপত্তা ও যত্নের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তাঁর পরিবার বা অভিভাবকের খোঁজ পাওয়া গেলে দ্রুত হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে আবারও অনুরোধ করা হয়েছে— কেউ যদি ওই নারীর পরিচয় সম্পর্কে তথ্য জানেন, তাহলে যেন দ্রুত চান্দিনা থানার সঙ্গে যোগাযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.