অদ্য ০২ই নভেম্বর , রোজ রবিবার বাদ আসর বরকরই পূর্বপাড়া মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরকরই ইউনিয়ন ২ নং ওয়ার্ড শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি মোঃ ইরন গাজী।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জননেতা মুফতি এহতেশামুল হক কাসেমী (উজানী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মুফতী সাইফুল ইসলাম সিরাজী , ইসলামী আন্দোলন বাংলাদেশ বরকরই ইউনিয়ন সভাপতি, ডাঃ সোলাইমান ইব্রাহিম যোয়াগ ইউনিয়ন সভাপতি মাওলানা বেলাল হোসাইন।
এছাড়াও সম্মেলনে ইউনিয়ন ও স্থানীয় অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।