leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

একতা শান্তি সংঘ এর আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

সামাজিক শৃঙ্খলা বজায়, অপরাধ প্রবণতা দূরী করণ, সকলের মাঝে সম্পর্কের সেতুবন্ধন তৈরি এবং চাঁদাবাজ-ছিনতাই রুখতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। নতুন বাড়ি নির্মাণে প্রতিবন্ধকতা দূর করতে এবং সেই সাথে যারা প্রতিবন্ধকতা তৈরি করে তাদের বিরুদ্ধে যৌথভাবে ব্যবস্থা গ্রহণে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে “একতা শান্তি সংঘ” গঠন করেছে আহবায়ক কমিটি।

শনিবার ১ নভেম্বর সন্ধ্যায় নরসিংদীর শাপলা চত্বর এলাকার সচেতন মহলের পরিকল্পিত চিন্তা-চেতনায় এলাকার শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে শাপলা কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় একটি আলোচনা সভা।

উক্ত আলোচনা সভায় ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় এতে শফিউল আলম বাচ্চুকে আহবায়ক এবং নাজমুল হক শিকদারকে সদস্য সচিব করে কমিটি গঠিত হয়।
কমিটি গঠনের পর আহবায়ক শফিউল আলম বাচ্চু কান্না জড়িত কণ্ঠে বলেন,’যে দায়িত্বভার দেয়া হয়েছে আমাকে। আমি তার যথোপযুক্ত জবাব কর্মকান্ডের মাধ্যমে দিবো সবার সহযোগিতামূলক মনোভাবের মাধ্যমে।’

সদস্য সচিবের বক্তব্যে নাজমুল হক শিকদার বলেন, “আমার দায়িত্ব পালনে সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করবেন। সবার সহযোগিতায় আমরা একটি সুস্থ সাংস্কৃতিক নির্ভর সমাজ বিনির্মাণ করবো। আমরা এই কমিটি গঠনের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার জায়গা হতে যে কোন ধরণের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠবো। বিশেষ করে যারা এলাকায় নতুন বাড়ি-ঘর নির্মাণে চাদাবাজি করতে আসবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সম্মিলিতভাবে প্রতিহত করবো।”

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন অর্থ সচিব আলমগীর মোল্লা, কার্যকরি সদস্য হলেন, শামসুল হুদা আনসারি, সোহাগ চৌধুরী, মানিক মিয়া, নুরুল আমিন, লিটন খন্দকার ও আসাদ খানকে নির্বাচিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.