leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

টিভিতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মোংলায় সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৬ বার পঠিত

গত ২ জুন সময় টেলিভিশনে মোংলার মাকড়ঢোন আশ্রয়ন প্রকল্প-২ এর ৭৫ ব্যারাক-১ সংক্রান্ত একটি সংবাদ প্রচার করা হয়, যা এলাকাবাসীর দাবি অনুযায়ী মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষুব্ধ আবাসনবাসী।

মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টায় মোংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৭৫ ব্যারাকের সভাপতি মোঃ আলাউদ্দিন।

তিনি বলেন, “আমরা বহুদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশে এখানে বসবাস করছি। একটি পুকুর সকলের সর্বসম্মতিক্রমে চাষ করা হয় এবং হিস্যা বণ্টনেও কখনো কোনো বিরোধ হয়নি। অথচ সময় টিভির প্রতিবেদনে আমাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে।”

তিনি সরাসরি অভিযোগ করে বলেন, সময় টেলিভিশনের মোংলা প্রতিনিধি তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, তিনি এলাকার মাদক ব্যবসায়ী ও অপরাধীদের সাথে যোগসাজশে এই ভুয়া প্রতিবেদন প্রকাশ করেন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আঃ মান্নান, সামসুল ইসলাম, রাকিবসহ অনেকেই। তারা বলেন, “প্রতিবেদনটিতে যাদের বিরুদ্ধে তথ্য প্রচার করা হয়েছে তারা প্রকৃতপক্ষে নির্দোষ। অপরদিকে যারা মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অপরাধে জড়িত, তারা নিজেদের দোষ ঢাকতে এ নিউজ করিয়েছেন।

পরে একই দিন বিকেলে মোংলা পোর্ট পৌরসভার সামনে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.