leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

জামালপুরে দুই দিনব্যাপী এনডিএফ বিডির বিতর্ক উৎসব শুরু

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩০ বার পঠিত

যুক্তির মুগ্ধতায় নবদিগন্তের প্রত্যাশায়’এই স্লোগানে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনডিএফ বিডির দুই দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু হয়েছে।

শুক্রবার (২৭ জুন) ও শনিবার (২৮ জুন) ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) ময়মনসিংহ জোন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জাবি প্রবিডিসো) যৌথভাবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করেছে।
অনুষ্ঠান উদ্বোধন করেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান।

বর্ণাঢ্য র‍্যালি, বিতর্ক ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, তথ্যচিত্র প্রদর্শনী এবং সংসদীয় ও বারোয়ারী বিতর্ক উৎসব,পাবলিক স্পিকিং, কুইজ প্রতিযোগিতা, আঞ্চলিক বিতর্ক, প্ল্যানচেট ডিবেট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ জন বিতার্কিক অংশ নিয়েছেন।

খ্যাতিমান উপস্থাপক ও এনডিএফ বিডি-র মহাপরিচালক এম আলমগীর তার সঞ্চালনায় এনডিএফ বিডি-র চেয়ারম্যান এ কে এম শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) মো. রাশেদুল ইসলাম খান, জামালপুর রুরাল ডেভেলপমেন্ট অ্যাকাডেমির পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরীসহ অনেকেই বক্তব্য রাখেন।

এছাড়াও, এনডিএফ বিডি-র সিনিয়র অ্যালামনাই ও বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম রাজন, মহাসচিব আশিকুর রহমান আকাশ এবং জাবিপ্রবিডিসো-এর উপদেষ্টা, প্রেসিডেন্ট রাবেয়া খান রিতু ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাতসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইউনাইটেড ট্রাস্ট ও ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এছাড়াও রাহেল অটোস এবং জব সল্যুশান জামালপুর স্পন্সর হিসেবে সহযোগিতা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.