leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীরা পেল ঈদের খাদ্য সামগ্রী

  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৯ বার পঠিত

মোংলা বন্দরের বাণিজ্যিক জাহাজে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মাঝে পবিত্র ঈদুল আজহা ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল ১০টায় পৌর শহরের মাদ্রাসা রোডের ষ্টিভিডরস কোম্পানি মেসার্স গফুর ব্রাদার্স চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী।

মোংলা বন্দর কর্তৃপক্ষ, শিপিং এজেন্ট ও বার্থ-শিপ অপারেটরের পক্ষ থেকে ৩১৫০ শ্রমিক-কর্মচারীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, চিনি, ডাল, লবণ, তেল, সেমাই, দুধ ও সাবান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিতত ছিলেন মেসার্স মাহবুব ব্রাদার্স এন্ড কোং’র মালিক মাহবুবুর রহমান টুটুল, মেসার্স মক্কা-মদিনা’র মালিক গোফরান হোসেন, মেসার্স টি, হক এন্ড কোম্পানির মালিক আলমগীর হোসেন প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.