leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ঈদ সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন

  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৭ বার পঠিত

পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।

৪ জুন, বুধবার সকাল ১১টায় মোংলা খেয়া পারারার ঘাট ও ফেরিঘাটসহ বিভিন্ন নৌযান ও যাত্রীবাহী ট্রলারে অতিরিক্ত যাত্রী পরিবহন না করতে জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, ব্যাগ স্ক্যান করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল আজাহা উপলক্ষ্যে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা, শরনখোলা,খুলনার রুপসা, কয়রা, নলিয়ান, কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ,খেয়া,ফেরি ঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি, বোট ও নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে। দুষ্কৃতিকারীরা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য সর্বদা তৎপর রয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ উল-ফিতর পরবর্তী যাত্রীসাধারণের নৌ যাত্রা নিরাপদ রাখতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.