leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

মেঘনায় ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

  • আপডেট সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৫ বার পঠিত

বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে গিয়ে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে মেহেদী হাসান রাব্বি (১৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। রোববার (১৫ জুন) দুপুরে সেতুর ওপর থেকে লাফ দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মেহেদী হাসান রাব্বি নরসিংদী সদর উপজেলার বাশাইল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে তার চার বন্ধু জুম্মান, রাব্বি, ইউসুফ ও আমিরের সঙ্গে নরসিংদীর নাগরিয়াকান্দী এলাকায় মেঘনা নদীতে গোসল করতে যায় মেহেদী হাসান রাব্বি। তারা পাঁচ বন্ধু প্রথমে নাগরিয়াকান্দী ব্রিজের ওপর মাঝামাঝি স্থানে গিয়ে নদীতে লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। তবে অন্য বন্ধুরা এতে বাধা প্রধান করে। তাদের বাধা উপেক্ষা করেই রাব্বি মেঘনা নদীতে ঝাঁপ দেয়। এসময় সঙ্গে থাকা বন্ধুরা দেখতে পায় রাব্বি নদীতে ডুবে যাচ্ছে। পরে তারা স্থানীয়দের সহযোগিতায় নরসিংদী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় একঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ রাব্বির কোনো সন্ধান পায়নি। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা অভিযান স্থগিত ঘোষণা করেন।

নরসিংদী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আব্দুল জলিল জানান, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ঘটনায় উদ্ধার অভিযান চালানো হয়। গোসল করতে ব্রিজের ওপর থেকে লাফ দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। সন্ধ্যা পর্যন্ত অভিযানে নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা হওয়ায় অভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে। যদি নিখোঁজ যুবককে না পাওয়া যায় অথবা মরদেহ ভেসে না ওঠে তবে সোমবার (১৬ জুন) সকালে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.