leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পঠিত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মুনতাসির রায়হান নামে দুই বছর বয়সী এক শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামের হানিফ মিজি বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার, ২ আগস্ট ২০২৫ তারিখ বিকেলে শিশু মুনতাসির খেলার ছলে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে তার নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শিশুটির পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হাজীগঞ্জ উপজেলায় শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অসাবধানতা এবং বাড়ির আশেপাশের পুকুর ও জলাশয় অরক্ষিত থাকায় প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসী জানান। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.