leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

পঞ্চগড় সীমান্তে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিলো বিএসএফ

  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পঠিত

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। এই নারীরা প্রায় এক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং সেখানে বিভিন্ন বাসাবাড়ি ও পার্লারে কাজ করতেন।

ভারতের গুজরাট থেকে গত ১৬ মে দেশটির সিআইডি পুলিশ তাদের আটক করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। বিজিবির পক্ষ থেকে তাদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। যেহেতু তাদের পরিবারের সদস্যরা আগেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে রেখেছিলেন, তাই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ফেরত আসা নারীদের মধ্যে সাতক্ষীরা, নওগাঁ এবং বাগেরহাট জেলার বাসিন্দা রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.