leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

চাঁদপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা, নিজ দলের বিরুদ্ধেই অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পঠিত

চাঁদপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের সিংহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আজম খান জানান, একদল লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হঠাৎই দুপুরে বাড়িতে হামলা করে। তারা ভাঙচুর করে বাড়ির ভেতরের আসবাবপত্রসহ অন্যান্য জিনিস। এ সময় অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।

তবে হামলার পেছনে জেলা বিএনপির একাংশ, যুবদল ও ছাত্রদলকে দায়ী করেছেন বিএনপি নেতা আজম খান। জড়িতদের গ্রেফতারেরও দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.