leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

কক্সবাজারের রামুতে জামায়াত নেতার জোরপূর্বক জমি দখলের অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

আরিয়ান খান, কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘদিনের ভিটেমাটি রক্ষায় অসহায় এক পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছে।

ভুক্তভোগী শাহাব উদ্দিন অভিযোগ করে বলেন, প্রায় ৩০ বছর ধরে তাঁদের আর.এস খতিয়ান নং-১৯৮ ও দাগ নং-৩৫৬৮, ৩৫৬৯ জমিতে ভোগদখল করে আসছেন। হঠাৎ করেই একই এলাকার নুরুল আজিম, মোহসিন, মো. কাশেম, মিজানসহ ১৫-২০ জনের একটি প্রভাবশালী সিন্ডিকেট দখলের পাঁয়তারা শুরু করে।

গত ১৬ আগস্ট দুপুরে পরিবারের ছেলেমেয়ে বাড়িতে না থাকার সুযোগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায় ওই সিন্ডিকেট। এসময় এক বৃদ্ধা নারীকে মারধর করা হয় এবং কেটে ফেলা হয় কলা ও সুপারি বাগান। ভুক্তভোগীদের দাবি, জামাতপন্থী মোহসিনের নেতৃত্বে এই হামলা পরিচালিত হয়।

শাহাব উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই জায়গা আমার। ৩০ বছর ধরে ভোগদখলে আছি। কিন্তু তারা এসে আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।”

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রামু থানায় লিখিত এজাহার দিয়েছেন। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.