leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

চট্টগ্রামের লালখান বাজারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

রায়হান আহমেদ : চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের লালখান বাজার ইস্পাহানি মোড়ে নিরাপদ সড়ক পারাপারের দাবিতে স্থানীয় জনসাধারণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অন্যতম দাবি ছিল এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ। সড়কটি ব্যস্ততম হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পার হন, এমনকি এর আগেও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, “এটি লালখান বাজারবাসীর প্রাণের দাবি। যত দ্রুত সম্ভব ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।”

এ সময় “শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক” প্রকল্পের পরিচালক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান উপস্থিত হয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই মানববন্ধনের মধ্য দিয়েই বহুদিনের প্রত্যাশিত ফুটওভার ব্রিজ নির্মাণের পথ সুগম হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.