আরিয়ান খান [কক্সবাজার প্রতিনিধি]
কক্সবাজারের চকরিয়া থানা হাজতে সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক দুর্জয় চৌধুরীর মৃত্যু নিয়ে নতুন মোড় নিয়েছে ঘটনা। আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড—এমন অভিযোগের ভিত্তিতে সাবেক ওসি ও স্কুলের প্রধান শিক্ষিকাসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন জেলা দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত জেলা জজ মো. মামুনুর রশিদ।
আদালত আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে চকরিয়া থানায় মামলা রুজু করে প্রতিবেদন দাখিলের জন্য কক্সবাজার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের আইনজীবী এ্যাডভোকেট বাপ্পি শর্মা।
উল্লেখ্য, গত ২২ আগস্ট ভোরে চকরিয়া থানা হাজতের ভেতরে ঝুলন্ত অবস্থায় দুর্জয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের দাবি, তিনি শার্ট গলায় পেঁচিয়ে গ্রিলের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবার একে সুপরিকল্পিত হত্যা বলে অভিযোগ তোলে।
নিহত দুর্জয় চৌধুরী (২৭) চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক এবং পৌরসভার ভরামুহুরী এলাকার বাসিন্দা কমল চৌধুরীর পুত্র