leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

পঞ্চগড়ে দুর্গাপূজার মণ্ডপে পাহারায় থাকবে পৌর বিএনপির স্বেচ্ছাসেবক টিম

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ বার পঠিত

আশিকুর রহমান রনি, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে পৌর এলাকায় ০৬ টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পৌর এলাকার মন্দির গুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপে পাহারায় কাজ করবেন পৌর বিএনপি’র উদ্যোগে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ স্বেচ্ছাসেবক টিম।

মন্দির গুলো পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি উপস্থিত হিন্দু ভক্তবৃন্দ সাথে মতবিনিময় করেন এবং খোঁজ খবর নেন পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম।


এ সময় তিনি মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে বলেন, “তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই দেশ ধর্ম নিরপেক্ষ। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকলের দেশে আমরা বাস করি। আপনাদের শারদীয় দুর্গাপূজায় বিশেষ নিরাপত্তার জন্য মন্ডপে মন্ডপে নিরাপত্তা দিবে স্থানীয় বিএনপিসহ পৌর বিএনপি’র স্বেচ্ছাসেবকটিম।”

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মন্দিরে গিয়ে পৌর বিএনপির উদ্যোগে স্বেচ্ছাসেবক টিমকে দিকনির্দেশনা দিয়ে সর্বক্ষণিক খোঁজ খবর রাখছেন সাবেক ছাত্রনেতা, পঞ্চগড় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক।


তিনি সংবাদমাধ্যম কে বলেন “আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জননেতা ফরহাদ হোসেন আজাদ এর নির্দেশে মন্দিরগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণভাবে নির্ভয়ে পূজা-অর্চনা করতে পারেন সেজন্য পৌর বিএনপি’র নেতাকর্মীরা মন্ডপে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.