leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

বরিশালের হিজলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ বার পঠিত

সানাউল্লাহ আস সুদাইস, হিজলা উপজেলা প্রতিনিধি

বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গাঁও বাজারে (২৭ সেপ্টেম্বর) শনিবার ভোর ৪ টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের নিস্তব্ধতায় হঠাৎই আগুনের লেলিহান শিখা মুহূর্তেই বাজারের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা আতঙ্কিত হয়ে ওঠে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ভোর ৪ টার দিকে বাজারের এক প্রান্ত থেকে আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মুদি ও কাপড়ের দোকানগুলোতে। স্থানীয়রা জীবন ঝুঁকি নিয়ে পানি ঢেলে এবং মাটির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। দীর্ঘ চেষ্টা-সাধনার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বেশ কিছু দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

অগ্নিকাণ্ডে যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন
আঃ আলী হাওলাদার (মুদি দোকান, ছয়গাঁও বাজার)
আঃ মালেক (কাপড়ের দোকান, ডিক্রীরচর)
মোঃ সালাউদ্দিন (মুদি দোকান, ছয়গাঁও বাজার)
মোঃ শহিদ (মুদি দোকান, ছয়গাঁও বাজার)

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানে নতুন পণ্য আনার পরই এই দুর্ঘটনা ঘটে। মুহূর্তেই দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়। এতে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ কোটি টাকার কাছাকাছি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। স্থানীয়রা বলছেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে সঠিক তদন্ত প্রয়োজন বলে মনে করছেন তারা।ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা মানবিক দায়িত্ববোধ থেকে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন।

অনেকেই পানি ও বালতির সাহায্যে আগুন নেভানোর কাজে অংশ নেন। বাজারের শত শত মানুষ রাতের আঁধারে আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেও সবাই মিলে সহযোগিতা করায় ভয়াবহ পরিস্থিতি আরও বড় আকার ধারণ করতে পারেনি।স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা প্রশাসনের প্রতি দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

তারা বলেন, এত বড় ক্ষতির পর ব্যবসায়ীদের পক্ষে আবার নতুন করে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত সহায়তার ব্যবস্থা না নেয়, তাহলে এসব পরিবার নিদারুণ আর্থিক সংকটে পড়ে যাবে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সকলের কাছে দোয়া চেয়েছেন। তারা বলেন, “আমরা সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। মহান আল্লাহতালা যেন আমাদের ধৈর্য ধারণের তৌফিক দেন এবং আবার নতুন করে দাঁড়ানোর শক্তি দান করেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.