leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

হেলিকপ্টারে বিয়ে ,বাবা–মায়ের স্বপ্ন পূরণ করলেন প্রবাসী আরাফাত

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ বার পঠিত

রাকিবুল হাসান
কুমিল্লা প্রতিনিধি

হোমনায় হেলিকপ্টারে বিয়ে। বাবা–মায়ের স্বপ্ন পূরণ করলেন প্রবাসী আরাফাত

কুমিল্লার হোমনা উপজেলায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করার এক বিরল আয়োজন দেখা গেল। উপজেলার জয়পুর গ্রামের সৌদি প্রবাসী মানিক ভূঁইয়ার ছেলে মো. আরাফাত রহমান বাবা-মায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এই ব্যতিক্রমী আয়োজন করেন।

শুক্রবার দুপুরে কনের বাড়ি থেকে হেলিকপ্টারে বরযাত্রী নিয়ে তিনি বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেন। এসময় গ্রামজুড়ে আনন্দ-উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হেলিকপ্টারের শব্দে চারদিকের মানুষ ছুটে আসে বিরল এ দৃশ্য দেখার জন্য। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট-বড় সবার মাঝে কৌতূহল আর উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

স্থানীয়রা জানান, এর আগে এলাকায় কখনো এভাবে হেলিকপ্টারে করে বিয়ে হয়নি। আরাফাতের এই আয়োজন গ্রামবাসীর মনে এক নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। বিশেষ করে শিশু-কিশোররা আনন্দে আত্মহারা হয়ে যায়।

বর আরাফাত রহমান জানান, “আমার মা–বাবার ইচ্ছে ছিল আমি যেন হেলিকপ্টারে করে বিয়ে করি। তাদের ইচ্ছা পূরণ করতেই আমি এই আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, তাদের স্বপ্ন পূরণ হওয়ায় আমি সত্যিই খুশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.