leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

কক্সবাজার মধ্যরাতে সমুদ্র সৈকত এলাকায় টুরিস্ট পুলিশের অভিযানে ৩ হিজড়া ও ছিনতাইকারীসহ আটক ৯

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

জসিম উদ্দিন কক্সবাজার রিপোর্টার

পর্যটকদের টার্গেট করে ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে অনিরাপদ হয়ে উঠেছিল কক্সবাজারের সমুদ্র সৈকত। এলাকাটিকে অপরাধমুক্ত করতে ট্যুরিস্ট পুলিশের বিশেষ অভিযানে ৩ হিজড়া ও ছিনতাইকারী সহ ৯ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে সৈকত এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক ও ছিনতাই কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জন হিজড়া ও ছিনতাইকারী সহ ৯জনকে আটক করা হয়

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ দৈনিক মুক্ত খবরকে বলেন, সম্প্রতি সৈকতে ছিনতাই ও হত্যাকাণ্ডসহ নানা অপরাধ ঘটেছে। এছাড়াও এখানে পর্যটকরা নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পেয়েছি।

তিনি জানান, কক্সবাজারকে পর্যটকদের জন্য নিরাপদ রাখতে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না, কক্সবাজার সমুদ্র সৈকত অপরাধমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.