leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

মাদক,সন্ত্রাস ও কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স-সীতাকুণ্ডে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউএনও

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পঠিত


এ জেড ভূঁইয়া রাজু সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন,সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া,সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী,সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম, সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান,উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু তাহের, এসিস্ট্যান্ট সেক্রেটারী মু. কুতুব উদ্দিন শিবলী,সীতাকুন্ড পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন,এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও কোস্টগার্ডের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম বলেন, “উপজেলার সার্বিক নিরাপত্তা ও নাগরিক শান্তি বজায় রাখতে প্রশাসন কঠোরভাবে কাজ করছে।তিনি আরো বলেন,মাদক,সন্ত্রাস ও কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে আইন-শৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত সহযোগীতা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও সুসংহত হবে।’এছাড়াও সভায় উপজেলার চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি প্রতিরোধমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.