আব্দুল মতিন মুন্সীর,বোয়ালমারীত,ফরিদপুর
ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি খাল দখলের মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে বিএনপি নেতা সৈয়দ টুটুল হোসেন তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বালিয়াপাড়া খালপাড়ে সংবাদ সম্মেলন করে তিনি মিথ্যা অভিযোগের কড়া নিন্দা জানিয়েছেন।
সৈয়দ টুটুল হোসেন জানান, খালটি নামমাত্র সরকারি হলেও এর জমির মালিক স্থানীয়রা। বর্ষাকালে অল্প পানি থাকলেও শুষ্ক মৌসুমে এটি শুকিয়ে যায়। স্থানীয় কৃষকরা খালপাড়ের জমিতে মাছের চাষ করেন, যা খালের স্বাভাবিক প্রবাহে কোনো বাধা দেয় না।
তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে কয়েকজন সাংবাদিকের মাধ্যমে তার নাম জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে তার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মোঃ শাহজাহান মুন্সী, কালিপদ সরকার, মান্নান খালাসী ও অলিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সৈয়দ টুটুল হোসেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানান।