leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

সরকারি জমিতে নির্মীত আওয়ামী লীগ কার্যালয় উচ্ছেদ

  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার পঠিত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর এলাকায় সরকারি জমির ওপর নির্মিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এনায়তপুর থানা কার্যালয় ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে স্থাপনাটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এনায়েতপুর বাজার সংলগ্ন  এলাকার সরকারি জায়গা দখল করে কার্যালয়টি নির্মাণ করা হয়েছিল। সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে অভিযান চালিয়ে সেখানে থাকা পাকা ঘর, টিনের বারান্দা ও ওয়াশরুমসহ সব অবৈধ কাঠামো অপসারণ করা হয় এবং জমিটি সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, কাপড়ের হাটের পাশে সরকারি জমিতে গড়ে ওঠা স্থাপনাটি উচ্ছেদের মাধ্যমে জায়গা উদ্ধার করা হয়েছে। একই ধরনের আরও কিছু অবৈধ স্থাপনা শাহজাদপুর উপজেলার কাপড়ের হাটের পাশেও রয়েছে, সেগুলোর বিরুদ্ধেও শিগগির ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, ২০১৮ সালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আব্দুল মমিন মণ্ডল প্রায় এক বিঘা সরকারি জমির ওপর এ কার্যালয় নির্মাণ করেন। সেখানে প্রায় ৬০ হাত দীর্ঘ একটি পাকা টিনের ঘর, দুই পাশে টিনের বারান্দা এবং কয়েকটি বাথরুম-ওয়াশরুম ছিল। ভবনের সামনে খোলা জায়গাও রাখা হয়েছিল।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.