সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
চট্টগ্রামে সন্ত্রা/সী/দের গু/লিতে আ/হত শিশু রেশমি আর নেই বিশ্বকাপে ফুটবলারদের স্বাস্থ্যঝুঁকির শঙ্কা, কিন্তু কেন নেতানিয়াহুর ‘গোপন সফর’ অস্বীকার করল আরব আমিরাত ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার শান্ত-মুমিনুলের ব্যাটিংয়ে ড্রাইভিং সিটে বাংলাদেশ ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের ফের অভিযোগ বিএনপির ‘দায়িত্ব পালনে পুলিশ সক্ষমতার প্রমাণ দিলে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।’ বিজয়ের শপথের পর যে স্মৃতি তুলে ধরে আবেগে ভাসলেন বাবা চন্দ্রশেখর ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা কটিয়াদীতে পুরোনো দেয়াল ধসে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

রানীশংকৈল শিবদিঘী বাজারে প্রশাসনের নজরদারি, রমজানে বাজার স্থিতিশীল রাখতে সতর্কবার্তা

  • আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পঠিত

 

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি

রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা আওতাধীন শিবদিঘী বাজারে ভ্রাম্যমাণ আদালতের তদারকি কার্যক্রম চালানো হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান এ কার্যক্রম পরিচালনা করেন।

তদারকির সময় বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান ঘুরে দেখা হয়। পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং অতিরিক্ত দামে বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। প্রশাসন স্পষ্ট করে জানায়, রমজানকে কেন্দ্র করে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি বরদাশত করা হবে না।

তবে এদিন কাউকে আর্থিক দণ্ড দেওয়া হয়নি; ব্যবসায়ীদের সচেতন করাকেই গুরুত্ব দেওয়া হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় রাণীশংকৈল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন এবং পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জনস্বার্থে বাজার মনিটরিং

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.