সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
চট্টগ্রামে সন্ত্রা/সী/দের গু/লিতে আ/হত শিশু রেশমি আর নেই বিশ্বকাপে ফুটবলারদের স্বাস্থ্যঝুঁকির শঙ্কা, কিন্তু কেন নেতানিয়াহুর ‘গোপন সফর’ অস্বীকার করল আরব আমিরাত ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার শান্ত-মুমিনুলের ব্যাটিংয়ে ড্রাইভিং সিটে বাংলাদেশ ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের ফের অভিযোগ বিএনপির ‘দায়িত্ব পালনে পুলিশ সক্ষমতার প্রমাণ দিলে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।’ বিজয়ের শপথের পর যে স্মৃতি তুলে ধরে আবেগে ভাসলেন বাবা চন্দ্রশেখর ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা কটিয়াদীতে পুরোনো দেয়াল ধসে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁওয়ে হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন, প্রধান অতিথি মির্জা ফখরুল

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার পঠিত

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায় অবস্থিত হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উদ্বোধনী পর্বে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির জন্য উন্নত অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আধুনিক ও প্রশস্ত ভবন শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা রাখে। তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, নতুন ভবনটি যেন যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এর আগে শহরে নিজ বাসভবনে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। তার আগমনকে ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়ে।

উল্লেখ্য, তিনি বর্তমানে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এই সফরকে কেন্দ্র করে হাজীপাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.