leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ঋণের কিস্তি বকেয়া: দেড় বছরের শিশুসহ গৃহবধূ গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৩ বার পঠিত

আলামিন হোসেন,তাড়াশ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এনজিওর ঋণের বকেয়া পরিশোধ করতে না পারায় দেড় বছরের শিশু সন্তানসহ মোছা. জান্নাতি খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জান্নাতি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
পুলিশ জানায়, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) থেকে নেওয়া ৫০ হাজার টাকার ঋণের মধ্যে ২৫ হাজার টাকা পরিশোধ করা হলেও অবশিষ্ট ২৫ হাজার টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আইনগত বাধ্যবাধকতার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে রাখা হয় এবং পরদিন আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এদিকে, জান্নাতির স্বামী আব্দুর রাজ্জাক দাবি করেন, ঋণের একটি অংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। পাশাপাশি চাকরিকালীন সময়ে জমা রাখা জামানতের অর্থ ঋণের সঙ্গে সমন্বয়ের অনুরোধ জানানো হলেও তা গ্রহণ করা হয়নি। বরং সাদা চেকের ভিত্তিতে তার স্ত্রীর নামে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ঋণ আদায়ে এমন পদক্ষেপকে কঠোর বলে অভিহিত করছেন, আবার কেউ আইনি প্রক্রিয়ার প্রয়োগের বিষয়টি উল্লেখ করছেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.